ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার নারী কারবারি

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা হতে অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।


তিনি টেকনাফ থানাধীন হ্নালা ইউপির ওয়াব্রাং এলাকার মাহমুদ আলির মেয়ে ও সোলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার (২৪)।


গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১৫ গণমাধ্যমে জানান, র‍্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় অভিযানটি পরিচালনা করে।


অভিযানে গ্রেফতারকৃত ওই নারীর কাছ থেকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলার পরিচয়, জোসনা আক্তার (২৪), পিতা- মাহমুদ আলী, মাতা- রেহেলা বেগম, স্বামী- সুলতান মাহমুদ; সাং- ওয়াব্রাং, ৩নং ওয়ার্ড, ইউপি- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়।


উল্লেখ্য, আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই দুইজন মাদক কারবারি পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত নারী স্বীকার করেন।


উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ বর্ণিত ধৃত জোসনা আক্তার ও পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑